বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের শ্রম উপকমিটির শ্রদ্ধা

রাজনীতি ডেস্ক

শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, বিকাল ০৭:১০


টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্যরা।

আজ দুপুরে উপকমিটির চেয়ারম্যান ও দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক পিএসসি এবং সদস্য সচিব ও শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, শামসুন্নাহার এমপি, মামুন মজুমদার, মেজর (অব.) হাফিজসহ উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাদ জুম্মা ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসি/আরএইচ

Link copied