কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, বিকাল ০৫:৩৮


মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ কন্যা সন্তানের মা হয়েছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।

গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। বুধবার রাতে তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ হয়েছে। কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

গাজীপুর কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার মিজানুর রহমান মিনহাজের ছেলে আতিকুর রহমান জনের সঙ্গে গত ২০২০ সালের ১২ মে শখের বিয়ে হয়। 

এমএসি/আরএইচ

Link copied