আবারও খালেদা জিয়াকে দেখতে গেলেন ফখরুল

রাজনীতি ডেস্ক

বুধবার, ২০ অক্টোবর ২০২১, রাত ১০:২৩


ফের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপিপ্রধানকে দেখতে যান ফখরুল।

ফখরুল দলীয়ভাবে নিয়মিত খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। এরই অংশ হিসেবে আজও (বুধবার) তিনি হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। এ সময় খালেদার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন তিনি।এর আগে গত ১৬ ও ১৩ অক্টোবর খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ফখরুল।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার আজ (বুধবার) শরীরে তাপমাত্রা কম রয়েছে।জ্বর কমছে। তবে তার কিডনির সমস্যা আগের মতোই রয়েছে।

এমএসি/আরএইচ

Link copied