সিয়াম ও তার স্ত্রীকে নিয়ে অযাচিত, নেতিবাচক মন্তব্য

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, বিকাল ০৬:৪৬


সিয়াম আহমেদ এর তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিয়ে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তারা।  স্ত্রীর সঙ্গে তোলা ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন এই নায়ক। স্ত্রীকে নিয়ে কোনো রেস্তোরাঁয় গিয়ে ক্যাপশনে লিখেছেন- 'আলহামদুলিল্লাহ'।

সেই পোস্টে মন্তব্য করে এই দম্পতিকে ভালোবাসা জানিয়েছেন অসংখ্য ভক্ত। তবে অনেকে অশালীন মন্তব্য করতেও দ্বিধাবোধ করেনি। সিয়াম ও তার স্ত্রীকে নিয়ে অযাচিত, নেতিবাচক মন্তব্য করেছে অনেকে। এতে হতাশ এবং লজ্জিত সিয়াম।

কমেন্ট বক্সে উত্তরে সিয়াম লেখেন, আমি আশা করি আপনারা যখন আমার পরিবার নিয়ে কিছু লিখবেন, তখন ‘সম্মান’ শব্দটি বিবেচনা করবেন। আপনাদের কাছে আমার এটাই একমাত্র প্রত্যাশা। আমি মন্তব্যগুলো দেখি এবং লজ্জিত হই কিছু মানুষরূপী প্রাণীকে দেখে।

তিনি আরও লিখেছেন, ‘আপনারা আমাকে সবসময় ভালোবাসা ও দোয়া দিয়েছেন। আমার পরিবারের ক্ষেত্রেও একইরকম আশা করি। এটা কি খুব বেশি কিছু?

এমএসি/আরএইচ

Link copied