ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫১
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
বৈঠকে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন, অপ্রাপ্তবয়স্ক ও সনদহীন চালকদের দৌরাত্ম্য বন্ধ, সড়ক নিরাপত্তা সুসংহতকরণ এবং যাত্রী ভোগান্তি হ্রাসের বিভিন্ন কার্যকরী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এমএসি/আরএইচ