রিমনের তৈরি স্যাটেলাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ORBIXAX’

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:৫৭


বাংলাদেশের নারায়ণগঞ্জের শিক্ষার্থী ও প্রযুক্তি নির্মাতা রাকিব হাসান রিমন তৈরি করেছেন ‘ORBIXAX’ নামের একটি স্যাটেলাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে স্টারলিংক স্যাটেলাইটের অবস্থান, কক্ষপথ, পারস্পরিক দূরত্ব এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা যায়।

প্ল্যাটফর্মটিতে রয়েছে ত্রিমাত্রিক স্যাটেলাইট ট্র্যাকিং, কক্ষপথের হিসাব, নিকটতম দূরত্ব বিশ্লেষণ এবং সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি শনাক্তকরণের সুবিধা। এ ছাড়া এতে যুক্ত করা হয়েছে কণ্ঠস্বরের নির্দেশে নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী এবং হাতের ইশারায় একই ওয়াই-ফাই নেটওয়ার্কে প্রতিবেদন আদান-প্রদানের সুবিধা।

ORBIXAX-এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অতিক্রমকারী স্টারলিংক স্যাটেলাইটের অবস্থান ও গতিপথ পর্যবেক্ষণ করা যায়। পাশাপাশি, দুটি স্যাটেলাইট কাছাকাছি চলে এলে তাদের মধ্যকার দূরত্ব ও সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি বিশ্লেষণে সহায়তা করে প্ল্যাটফর্মটি।

রাকিব হাসান রিমন বলেন, “প্রযুক্তির মাধ্যমে মহাকাশ সম্পর্কে আরও ভালোভাবে জানা এবং স্যাটেলাইটের সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি আগেভাগে শনাক্ত করার কাজে অবদান রাখাই আমার লক্ষ্য। আমি চাই, আমার এই উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর হয়ে উঠুক এবং বাংলাদেশের তরুণদের নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করুক।”

প্রযুক্তি উদ্যোগটির বিস্তারিত জানা যাবে https://orbixax.ai.studio ঠিকানায়।

এমএসি/আরএইচ

Link copied