দূরপাল্লা-মহানগরে বাসভাড়া কিমিতে বাড়ল ১৭ পয়সা

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৩১


দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে  গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে বৈঠকে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে বিআরটিএর সঙ্গে বৈঠকে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

এমএসি/আরএইচ

Link copied