সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৯:৫৫


সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর পবিত্র আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার (৭ আশ্বিন) দিন ও রাতব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনালের উদ্যোগে ঢাকার পশ্চিম জুরাইন ও দক্ষিণ কেরানীগঞ্জে দুই পর্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির প্রথম পর্ব শুরু হবে সকাল সাড়ে ৯টায় ঢাকার ১৩৪, পশ্চিম জুরাইন, তুলাবাগিচায়। সেখানে কেক কাটা এবং দিনব্যাপী রওজা মোবারকে ভক্তি নিবেদনের আয়োজন থাকবে।

দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া, আমিনপাড়ায়। দুপুর ২টা থেকে শুরু হবে এ পর্বের কার্যক্রম। শুরুতেই থাকবে সেবা কার্যক্রম। বিকেল সাড়ে ৪টায় কেক কাটা ও বেলুন ওড়ানোর কর্মসূচি রয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মূল ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন। এতে প্রার্থনা, আলোচনা, ধ্যান, সামা মাহফিল ও তবারক বিতরণ করা হবে। এসব কর্মসূচি রাতব্যাপী চলবে।

আয়োজকেরা জানান, সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোধান দিবস স্মরণে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ বিশেষ আয়োজন করা হয়েছে।

সাদরিয়া সোসাইটি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে সহযোগিতা করছে ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ, হেরাবন ও তরিকতে আহ্‌লে বাইত বাংলাদেশ।

এমএসি/আরএইচ

Link copied