আমার কাছে অপরাধী তো এখন আপনারা: পরীমণি

বিনোদন প্রতিবেদক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৪৫


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে তিনি একটি পোস্ট করেন।
 
এতে পরীমণি লেখেন, “ডিয়ার মাছরাঙ্গা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।”
 
তিনি আরও লেখেন, “এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।”
 
সমাধান চেয়ে অভিনেত্রী লেখেন, “কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।”
 
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টিভির একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অ্যাকাউন্টে এআই দিয়ে তৈরি দুই অভিনেত্রীর ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় ওই টিভি কর্তৃপক্ষ জানায়, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানায় তারা।

এমএসি/আরএইচ

Link copied