ফরিদা ফারহানার কথায় রনীর কণ্ঠে হৃদয়ছোঁয়া বিরহের গান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ০১:৩৮
প্রেম, বিচ্ছেদ আর না-বলা অনুভূতির গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘সব গল্পের শিরোনাম নাম হয় না’ শিরোনামের একটি গান। গীতিকবি ফরিদা ফারহানার লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক জি এম রহমান রনী। গানটির সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি।
গানটির কথায় উঠে এসেছে ভালোবাসার গভীরতা, সম্পর্কের না-পাওয়া আর মনের মধ্যে জমে থাকা কিছু অনুভূতির কথা। জীবনের সব গল্পের যেমন শিরোনাম হয় না, তেমনি কিছু অনুভূতিরও প্রকাশ ঘটে না মুখের কথায়। নীরবে বয়ে বেড়ানো স্মৃতি আর বিচ্ছেদের বেদনার সেই অনুভূতিই গানে তুলে ধরেছেন গীতিকবি ফরিদা ফারহানা।
[90926]
ক্লাসিক মেজাজের গানটিতে আবেগনির্ভর পরিবেশনার মাধ্যমে বিরহের অনুভূতি তুলে ধরেছেন জি এম রহমান রনী। কথা, সুর ও কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের।
ফরিদা ফারহানার কথায় এবং জি এম রহমান রনীর কণ্ঠ, সুর ও সংগীত আয়োজনে ‘সব গল্পের শিরোনাম নাম হয় না’ গানটি প্রেম ও বিচ্ছেদের অনুভূতিনির্ভর আধুনিক বাংলা গানের ধারায় নতুন সংযোজন।
এমএসি/আরএইচ