এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ-শারমিন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:৫৬


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একই কমিটির উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে।

সোমবার (২৬ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রম গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন কমিটিতে ডায়াস্পোরা বিষয়ক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।

এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। কমিটিতে প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে।

এমএসি/আরএইচ

Link copied