মিরপুরে মেট্রোরেলের নিচে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:০২


রাজধানীর মিরপুরে মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে ইউনিট যাচ্ছে।

এমএসি/আরএইচ

Link copied