তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার
রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:০৫
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
টঙ্গী নৌ পুলিশ সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এ ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
টঙ্গী নৌ পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। আর মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা।
তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।
এমএসি/আরএইচ