দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৫২


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনা কার্যকর হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও।

এ বিষয়ে গত রোববার (১ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বসংক্রান্ত বিধান অনুসরণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন ও সাধারণ ছুটির মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।

এমএসি/আরএইচ

Link copied