একনেকে ১৬টি প্রকল্পের অনুমোদন

রাজনীতি প্রতিবেদক

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৫


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৫৬দীর্ঘ সেতুসহ ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
 
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
 
সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এবারের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি চাঙা করার বিষয় গুরুত্ব পেয়েছে।
 
তিনি জানান, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে শক্তিশালী সেতু না থাকায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্থ হয়। যার প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতে।
 
ফলে এবার প্রান্তিকেও সুষম উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যায়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।
 
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প অনুমোদন পেয়েছে।
 
এ ছাড়া ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে চলতি অর্থবছরের সপ্তম একনেক সভায়।
 

এমএসি/আরএইচ

Link copied