পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ০১:৫৮


পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসি/আরএইচ

Link copied