পাপন মৃধা এখন ‘খোকাবাবু’

বিনোদন প্রতিবেদক

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:৪৭


উদীয়মান মডেল ও অভিনেতা পাপন মৃধার নতুন পরিচয় এবার ‘খোকাবাবু’। আইটেম ঘরানার নতুন গান ‘খোকাবাবু’তে ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মালা চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন রাসেল কবির। সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ।

গানটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। চিত্রগ্রহণে ছিলেন মুজাহিদ।

নতুন গানটি প্রসঙ্গে পাপন মৃধা বলেন, ‘এ পর্যন্ত ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছি। তবে এই গানটি আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। কারণ, পরিচালক সৌমিত্র ঘোষ ইমন আমাকে এখানে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করেছেন। একটি বিশেষ চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। চরিত্রটি একজন পুলিশ কর্মকর্তার।’

নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে পাপন মৃধা বলেন, ‘গত মাসে একটি সিনেমার কাজ শেষ করেছি। সামনে আরও তিন থেকে চারটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। এসব সিনেমায় দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। বিশেষ করে অ্যাকশন ও থ্রিলারধর্মী চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে।’

সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিওর কাজও চলছে বলে জানান এই অভিনেতা। ইতোমধ্যে কয়েকটি গানের শুটিং শেষ হয়েছে। আরও কিছু গানের শুটিং বাকি রয়েছে। সব কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করা হবে।

কাজের ধারাবাহিকতায় দর্শকদের ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করে পাপন মৃধা বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো ভালো কাজের মাধ্যমে সব সময় আপনাদের ভালোবাসা ও সান্নিধ্যে থাকতে পারি।’

এমএসি/আরএইচ

Link copied