সাদা রং লালা হতে সময় লাগবে না: ছাত্রদলের মিন্টুর হুংকার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, রাত ০৯:০১
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে `শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’ ও ব্যতিক্রমী স্লোগান নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজপথে শান্তি, সম্প্রীতি ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠিত এই কর্মসূচিতে মূল নেতৃত্ব সংগঠিত করেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রাজা আহমেদ মিন্টু। মিছিলে সিনিয়র নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশাল কর্মী বাহিনী নিয়ে পুরো এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার কঠোর আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ আসনের টিম প্রধান হাজী মো. ইউসুফ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হাসান জীবন, তাসলিমা চৌধুরী রিতাসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় মিন্টু বলেন, শান্তি সম্প্রিতির বার্তা দিতে আজ আমরা সাদা ব্যানার যবহার করেহি। কিন্তি নৈরাজ্যকারীরা যদি এ বার্তায় সাড়া না দেয়, তবে এ সাদা রং লালা হতে সময় লাগবে না।
দলীয় সূত্রের খবর, রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতির পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষা, পঙ্গু হাসপাতালে দালাল সিন্ডিকেট উচ্ছেদ, বন্যায় নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে বেশ পজিটিভ ও শক্ত অবস্থানে রয়েছেন রাজা আহমেদ মিন্টু।
তাঁর এই ধারাবাহিক সাংগঠনিক দক্ষতা, সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে মহানগর পশ্চিম ছাত্রদলের রাজনীতিতে তিনি বর্তমানে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছেন। একই সাথে মাঠপর্যায়ের কর্মীদের প্রতি ভালোবাসা এবং সিনিয়র নেতাদের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের শীর্ষ পদের দৌড়ে মিন্টু রয়েছেন সবার পছন্দের শীর্ষে।
এমএসি/আরএইচ