লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৬

রাজনীতি ডেস্ক

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮


লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। 
 
২৪ থেকে ২৬ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্ত চলাকালে ৬ জনকেই জামিনে মুক্তি দেয়া হয়েছে। 
 
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করলেও লন্ডন পুলিশ জানিয়েছে, তাদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। 
 
এর আগে, গত ১৬ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের রোমফোর্ডে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নাহিদ ও তার সমর্থকদের ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

এমএসি/আরএইচ

Link copied