২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, রাত ০৮:১০
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮০ জনে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
ওই বার্তায় জানানো হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে ৮ জন মারা গেছে। এ সময় হাম ও উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৫ জনের শরীরে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।
এমএসি/আরএইচ