জুলাই অভ্যুত্থানের ইতিহাস ঘাঁটলেই হাসনাত-সারজিসের বেইমানি বেরিয়ে আসবে: রাশেদ খান
সোমবার, ২ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৩৩
জুলাই অভ্যুত্থানের ইতিহাস ঘাঁটলে হাসনাত আব্দুল্লাহ-সারজিস আলমের বেইমানি পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেছেন, ‘আজকে সারজিস টকশোতে গিয়ে গলাবাজি করছেন যে, তাকে বহিষ্কার করা হয়নি। তাহলে নেত্র নিউজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? কথা তো পরিষ্কার!’
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ঘাঁটলে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিসের বেইমানির ইতিহাস পরতে পরতে খুঁজে পাবেন। যারা গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জানেন, তাদের ভুলে যাওয়ার কথা নয় যে, ১৯ জুলাই কীভাবে হাসনাত ও সারজিস আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন, শহীদের রক্তের ওপর পা দিয়ে।
তিনি আরও বলেন, হাসনাত ও সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছিলেন এবং এর দায়ে তাদের এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছিল-এমন খবর নেত্র নিউজে প্রকাশিত হয়েছিল যে, সারজিসকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনারা কি সেই নিউজ দেখেননি?
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আজকে সারজিস টকশোতে গিয়ে গলাবাজি করছেন যে, তাকে বহিষ্কার করা হয়নি। তাহলে নেত্র নিউজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? কথা তো পরিষ্কার!
তিনি আরও বলেন, আবার জামায়াত দাবি করে, জামায়াতের আমির কখনোই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেননি। এখনো এ নিয়ে নিউজ রয়েছে। তাহলে মামলা করছেন না কেন? তার মানে, সব ঘটনাই সত্য।
এমএসি/আরএইচ