কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ৫
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ১০:৫৬
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে পাঁচ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়।
এর আগে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
কক্সবাজার ফায়ার সার্ভিস জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
অন্যদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এমএসি/আরএইচ