টুপটুপ রিসোর্টের মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:১৩
কক্সবাজারের মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে। এ মামলায় রিসোর্ট মালিক তানভীর ও ম্যানেজার সুমনসহ কয়েকজন আসামি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উখিয়া থানা পুলিশের একজন উপ-পরিদর্শক মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
তিনি জানান, শনিবার বিকালে আটক হওয়া টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এছাড়া জেলা প্রশাসনের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও রহস্য উন্মোচনে কাজ করছে।
এমএসি/আরএইচ