৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে ভাইরাল পরীমণি

বিনোদন প্রতিবেদক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:৩৫


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে কিছুতেই যেন চর্চা থামছে না সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সোশ্যাল মিডিয়ার পেজে তাকে নিয়ে বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা ঘটে। যা নিয়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ অভিনেত্রী ওই টিভি চ্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। একইসঙ্গে একটি ভিডিও তৈরি করে নেটিজেনদের প্রকৃত ভিডিও চেনার উপায়ও জানিয়েছেন পরীমনি। আর এ নিয়ে যখন ব্যাপক আলোচনা ও চর্চা, ঠিক তখনই নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

এবারের নতুন ভিডিওতে অবশ্য ভিন্ন এক সাজে দেখা গেছে পরীমণিকে। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে ধরা দিয়েছেন। নতুন সেই সাজ ও উপস্থিতি ঘিরে বেশ আগ্রহের তৈরি হয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী পরীমণি। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শুভ শক্তির জয় হোক...’। আর ভিডিওটি পোস্ট করার পরই না নজরে আসে নেটিজেনদের। সবাই রিঅ্যাকশন ও মন্তব্য করছেন সেখানে।

এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবমুখর পরিবেশে অভিনেত্রীর এই দেবীরূপের সাজ ও বার্তা নিয়ে প্রশংসা করছেন সবাই। কেউ কেউ তার হাসির কথাও জানিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’র শুটিং শেষ করেছেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। বিশেষ একটি চরিত্রে থাকছেন নায়ক নিরব।

এমএসি/আরএইচ

Link copied