মুখে দাগের ব্যাখ্যা দিলেন জামায়াত আমির
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৭
মুখে লেজার সার্জারি করানোর কারণে দাগ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, চিকিৎসক তাকে এক সপ্তাহ বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তিনি বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। আল্লাহ যখন তার দুনিয়া থেকে বিদায়ের সময় নির্ধারণ করবেন, তখন পরবর্তী ঠিকানায় যেন আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। তিনি এ দুনিয়ায় বিশ্রাম নিতে আসেননি বলেও মন্তব্য করেন।
মৃত্যুর পর কী পরিস্থিতি হবে, তা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কোথায় এবং কী অবস্থায় তার মৃত্যু হবে, জানাজা হবে কি না কিংবা কবরের সন্ধান পাওয়া যাবে কি না, তা তিনি জানেন না। এসব নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
এমএসি/আরএইচ