কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, রাত ০৯:২৪
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, হিমছড়ির মেরিনা রিসোর্টে ওঠা পাঁচ বন্ধু বিকেলে পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে ৫ জনই ভেসে যায়। পরে ৩ জনকে মৃত এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। আহত পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তারা কয়েকজন বন্ধু মিলে ছুটিতে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা জানান, তিনি খবরটি পেয়েছেন। তবে কতজন নিখোঁজ বা কতজনকে উদ্ধার করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এমএসি/আরএইচ