ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সীল মারা ব্যালট পাওয়া গেছে: আক্তার হোসেন

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, রাত ০৯:৩৯


দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুম-খুনের ঘটনা, জ্বালানি সংকট এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, এ মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের একাংশ উল্লাস প্রকাশ করছে। 

 তার দাবি, এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। সংকটের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের আহ্বান জানানোর কথাও বলেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার প্রভাব বিস্তার করেছে বলেও অভিযোগ করেন আক্তার হোসেন। তার দাবি, আগে থেকে সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের আহত করা হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied