রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৫

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ০২:০১


রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, উত্তরা বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিবি বিভাগ সাতজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এমএসি/আরএইচ

Link copied