'ক্ষমতার স্বপ্নে তারা সারা দেশে নৈরাজ্যের আগুন জালাচ্ছে'

রাজনীতি ডেস্ক

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:১৩


রাষ্ট্রক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর হয়ে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ক্ষমতার স্বপ্নে তারা সারা দেশে নৈরাজ্যের আগুন জালাচ্ছে।

মানুষ হত্যা থেকে শুরু করে বাড়িতে ও গাড়িতে আগুন দিচ্ছে। বিদেশে বসে মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে ভয়ংকর ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্টরা দেশকে আবার একমুখী করতে নৈরাজ্যের খেলায় মেতে উঠেছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. হীরা সোবহানের লেখা ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রক্ত ও আগুনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চায়। তবে জনগণ তাদের সে ষড়যন্ত্র প্রতিহত করবে।

রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এরপরও সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে।

দেশে গণতন্ত্র চর্চিত হোক। অপরাধীদের আইনের মাধ্যমেই প্রতিহত করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

এমএসি/আরএইচ

Link copied