দেশে আসতে হলে শেখ হাসিনা হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজনীতি ডেস্ক

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫২


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়।

তিনি বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন। তার এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, দেশটিতে তার দল নিষিদ্ধ রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নেয়ার পাশাপাশি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া এসব নথি পুনরায় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তার আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।

এমএসি/আরএইচ

Link copied