সৌদি জাতীয় দিবসে দুই দিন বন্ধ থাকবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০২:৩৭


সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুই দিন বন্ধ থাকবে।
 
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে। সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।
 
দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied