বিদ্যুৎ খাতে লুটপাট করতেই আ.লীগ দায়মুক্তি আইন পাশ করেছিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:২৭


কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ দিতে বিগত আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি আইন পাশ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ক্যাব যুব সমাজ’ আয়োজিত এক গণসংলাপে তিনি এসন কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কুইক রেন্টালের নামে লুটপাট করার জন্য আওয়ামী লীগ ইনডেমনিটি পাশ করেছিলো। গত আমলে এই সংক্রান্ত কোনো অন্যায়ের বিরুদ্ধে মামলা করারও সুযোগ রাখা হয়নি, এটি ইচ্ছেকৃতভাবেই করা হয়েছিলো।

তিনি বলেন, সত্যিকারের গণতন্ত্র চাইলে সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকা জরুরি। আমাদের সরকারের চাওয়া হচ্ছে দেশপ্রেম এবং কথা রক্ষা করা।

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনা রয়েছে। এই খাত নিয়ে যারা কাজ করছে তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক, দেশের কল্যাণেই তারা এই মহাকাব্যিক কাজ করছেন।

তিনি বলেন, অন্ধকারের পর আলো আসেই, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার দ্বার এই দেশে খোলা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাপানে প্রধানমন্ত্রীর সাথে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে বিদ্যুতের একটা বড় বিষয় রয়েছে। দেশ প্রেম এবং কথা রক্ষা করাই তারেক রহমানের সরকারের চাওয়া।

তিনি বলেন, জ্বালানি বিদ্যুৎ সংকট বৈশ্বিক, কিছুটা উন্নতি করেছে, আবার চুলা জ্বলা শুরু হয়েছে। উন্নয়ন অংশিদারদের সাথে নিয় বাংলাদেশ এগিয়ে যাবে।

এমএসি/আরএইচ

Link copied