সৌদির রাস্তায় রামায়ণের পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, রাত ১০:১৮


ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। এবার সৌদি আরবেও সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন সিনেপ্লেক্সে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। তবে সিনেমাটির মুক্তির চেয়েও বেশি আলোচনায় এসেছে সৌদি আরবের রাস্তায় প্রদর্শিত এর প্রচারণামূলক পোস্টার।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সৌদি আরবের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমার পোস্টার। হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণের বিভিন্ন চরিত্রকে তুলে ধরে তৈরি এসব পোস্টার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিনেমাটির মুক্তির আগে সৌদি আরবে পোস্টার প্রদর্শনের বিষয়টি ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ সৌদি আরবের মতো ইসলামি রাষ্ট্রে প্রকাশ্য স্থানে হিন্দু ধর্মীয় ঐতিহ্যভিত্তিক সিনেমার প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে অনেকে এটিকে ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও প্রচারণার অংশ হিসেবে দেখছেন।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ বড় বাজেটের দুই পর্বের চলচ্চিত্র প্রকল্প। সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ।

সিনেমাটি মুক্তির আগেই সৌদি আরবে এর প্রচারণামূলক পোস্টার প্রদর্শনের বিষয়টি আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

সূত্র: নিউজ ভারতী

এমএসি/আরএইচ

Link copied