মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:৪৮
মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
প্রকাশিত তালিকায় থাকা কেন্দ্রগুলো থেকেই মালয়েশিয়াগামী কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টার হলো- এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড; ফেমাস স্পেশালাইজড হসপিটাল; গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড; হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার; ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার; জান্নাহ মেডিকেল সার্ভিসেস; ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক; লিডিং হেলথ চেক আপ লিমিটেড; পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড; পুষ্প ক্লিনিক; সানলাইট ডায়াগনস্টিক সেন্টার; ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড; মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড; ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস; ডাইনামিক ল্যাব; গ্রিনল্যান্ড মেডিক্যাল সেন্টার লিমিটেড; ইশতিয়াক মেডিকেল সেন্টার; এলবি হেলথকেয়ার; মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড।
এফডব্লিউসিএমএস কর্তৃপক্ষ মালয়েশিয়াগামী কর্মীদের অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনও সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করার জন্য সতর্ক করেছে।
এমএসি/আরএইচ