পাচারের টাকায় পটকা ফুটিয়ে ফেরার পাঁয়তারা করছে শেখ হাসিনা: রিজভী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, রাত ০৮:৪৬
গেল কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় আটকও হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দল ও এর সহযোগীরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাচারের টাকায় পটকা ফুটিয়ে দেশে ফেরার পাঁয়তারা করছে শেখ হাসিনা।
তিনি বলেন, বিভিন্ন মোড় থেকে মাঝে মাঝে ককটেলের আওয়াজ পাওয়া যায়, পটকার আওয়াজ পাওয়া যায়। পালিয়ে গেছেন নেত্রী, শুনি তারই নির্দেশে নাকি এগুলো হয়। শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে আসবেন, উনার আশ্রয়দাতা যে তাকে নিয়েই আসবেন কিনা এবং এই কারণে পটকাগুলো ফুটাচ্ছে কিনা সেই আনন্দে, এটাই মানুষের প্রশ্ন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ব্যাপারে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। ফ্যাসিবাদ ফিরে আসুক, সেটা যেন কোনো অবস্থায় বাংলাদেশে প্রমাণিত না হয়, এজন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে, কোনো অবস্থায় ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
নাশকতাকারীদের কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহবানও জানান, জামায়াত ও এনসিপি নেতারা।
এমএসি/আরএইচ