ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন জার্সিতে রাফিনিয়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৪২
ব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে থাকায় জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে দলের নেতৃত্ব দেবেন এই উইঙ্গার।
মারকুইনিয়োসের অনুপস্থিতিতে নেতৃত্বের জন্য রাফিনিয়ার পাশাপাশি ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত রাফিনিয়াকেই বেছে নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ব্রুনো গিমারায়েস।
জাতীয় দলের অধিনায়কত্ব অবশ্য এবারই প্রথম পাচ্ছেন না রাফিনিয়া। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ব্রাজিলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে দায়িত্ব পেলে আন্তর্জাতিক ফুটবলে নেতৃত্বের অভিজ্ঞতায় যোগ হবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এমএসি/আরএইচ