সাজেকে ইউপিডিএফের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, দুপুর ০৩:১৪
রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) গ্রুপের সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৭ পর্যটকসহ আইনশৃঙ্খলা বাহিনীরকয়েকজনআহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উজোবাজারে সাজেক সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ি নেয়ার চেষ্টাকালে গোলাগুলির ঘটনা ঘটে।
সাজেকের উজোবাজারে অবস্থানরত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে যেতে বারবার অনুরোধের সত্ত্বেও তারা সরে যায়নি। একপর্যায়ে পর্যটকদের গাড়িতে গুলি করলে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি বিনিময় হয়। এসময় কয়েক সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
তবে সাজেকের উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিয়ে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা স্কট।
এ বিষয়ে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদ খাগড়াছড়ি পৌঁছে দেয়া হয়েছে। এই আন্দোলনে সাধারণ জনগণকে ব্যবহার করে ইউপিডিএফ।
এমএসি/আরএইচ