শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০২:২২
রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এমএসি/আরএইচ