দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

পাবনা প্রতিনিধি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০২:৫৪


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে
বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রম শুরু হয়েছে।

এমএসি/আরএইচ

Link copied